কুমিল্লায় এসিড-সন্ত্রাস নির্মূল কমিটির নতুন কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিলনাশি মোহসেনকে সভাপতি এবং রোকেয়া বেগম শেফালীকে সাধারণ সম্পাদক করে নয় সদস্যের এসিড-সন্ত্রাস নির্মূল কমিটি গঠন করা হয়েছে। গত রোববার রাত সাড়ে নয়টায় কুমিল্লা নগরের কান্দিরপাড়ের কাজী অহিদুজ্জামান ম্যানশনে ওই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, সহসভাপতি সৈয়দ নুরুর রহমান ও মাহমুদা আক্তার, সমন্বয়ক মো. গাজীউল হক ভূঁইয়া। সদস্য যথাক্রমে—মোরশেদুল আলম, আলী আকবর মাসুম, শামীমা আক্তার জাহান ও আয়েশা সিদ্দিকা। কমিটির উপদেষ্টারা হলেন: পাপড়ি বসু, জোহরা আনিস, সেলিনা রহমান ওপেল, শাহ মো. আলমগীর খান ও লোকমান হাকিম।