কুমিল্লায় এসিডদগ্ধদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় এসিডদগ্ধ ২৮ জন নারী, পুরুষ ও শিশুর অংশগ্রহণে আয় বৃদ্ধিমূলক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আদর্শ সদর উপজেলার রঘুপুরে গতকাল বুধবার সকালে ওই কর্মশালার উদ্বোধন করা হয়।বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এইড-কুমিল্লার কার্যালয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিড-সন্ত্রাস নির্মূল কমিটি, কুমিল্লার উপদেষ্টা শাহ মো. আলমগীর খান।