প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা জেলা পরিষদ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১০টি কম্পিউটার বিতরণ করেছে। জেলা পরিষদের অর্থায়নে প্রিন্টারসহ ওই কম্পিউটার দেওয়া হয়। গতকাল রোববার বেলা ১১টায় কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক তাঁর দপ্তরে এসব কম্পিউটার বিতরণ করেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক ও কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গিয়াস উদ্দিন খান উপস্থিত ছিলেন।