কুমিল্লায় কলেজশিক্ষক হত্যার পর ছয় আসামি চৌদ্দগ্রামে যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরের ভাটপাড়া এলাকার বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদস্মৃতি ডিগ্রি কলেজের শিক্ষক এ কে এম মশিউল আলমকে হত্যার পর ছয় আসামি চৌদ্দগ্রাম উপজেলার জুগিরকান্দি গ্রামের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে সেখানে তাঁরা কলেজশিক্ষকের মুঠোফোন ফেলে আসেন।ওই ছয় ব্যক্তি শিক্ষক হত্যা মামলার আসামি। তাঁরা হত্যাকাণ্ডের দুই দিন পর ওই গ্রামের ইলিয়াস নামের এক যুবকের সহযোগিতায় তাঁদের বাড়ি আশ্রয় নেন। সেখানে ১০ দিন অবস্থান করেন। পরে চলে যাওয়ার সময় ওই কলেজশিক্ষকের মুঠোফোন ফেলে আসেন। কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. বাহাউদ্দিন কাজীর আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ইলিয়াস এ তথ্য দেন।ওই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আবু মো. শাহজাহান কবির গতকাল শুক্রবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।গত ১০ জুন রাত সাড়ে নয়টার দিকে শহরের মৌলভীপাড়া চৌমুহনী এলাকায় কলেজশিক্ষক মশিউল আলমকে (৪৬) পায়ের রগ কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত শিক্ষকের স্ত্রী শাহনাজ পারভীন ১১ জুন কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। কুমিল্লা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শহর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আকছিরুল বাশারসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়।২৩ জুন ইলিয়াসকে চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। ২৮ জুন আদালতে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।এ ঘটনায় এ সময়ের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।