কুমিল্লায় কাঠ মিস্ত্রিকে জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মেঘনা উপজেলায় মো. জুয়েল (২২) নামের এক কাঠমিস্ত্রীকে জবাই করে হত্যা করা হয়েছে। জুয়েলের পরিবার ও পুলিশ জানায়, উপজেলার কান্দারগাঁও গ্রামের মৃত মোছলেম মিয়ার ছেলে জুয়েল রানা গত সোমবার রাতে মুঠোফোনে একটি কল আসার পর বাড়ি থেকে বের হন। পরে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর গত মঙ্গলবার জুয়েলের পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গত বুধবার সকালে উপজেলার মোহামঞ্চদপুর ও কান্দারগাঁও গ্রামের মাঝামাঝি মেঘনা নদীর পাড়ে তাঁর গলাকাটা লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।