কুমিল্লায় অটোরিকশার ওপর কাভার্ডভ্যান, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া নামক স্থানে আজ বুধবার সকাল সাতটার দিকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত ও অপর দুজন আহত হয়েছেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।