কুমিল্লায় খন্দকার মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙচুরের অভিযোগে একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে অভিযোগ গঠন করা হয়েছে।
কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম মো. হেমায়েত হোসেনের আদালতে গতকাল মঙ্গলবার অভিযোগ গঠন করা হয়। এ সময় খন্দকার মোশাররফ আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ৫ সেপ্টেম্বর কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের আওয়ামী লীগের বর্তমান সাংসদ মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার জুরানপুরের গ্রামের বাড়িতে ভাঙচুর করা হয়। ওই ঘটনায় ২০০৭ সালের ১২ মার্চ কুমিল্লার আদালতে খন্দকার মোশাররফকে প্রধান আসামি করে ৩৩ জনের বিরুদ্ধে মামলা করেন ইফতেখার হায়দার নামের এক ব্যক্তি।