কুমিল্লায় গণসংগীত উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছিঁড়ে ফেল দৃঢ় হাতে চক্রান্তের জাল’ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার থেকে কুমিল্লায় শুরু হয়েছে তিন দিনব্যাপী সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় গণসংগীত উৎসব-২০১১। কাল রোববার পর্যন্ত কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে উৎসব চলবে। গণসংগীত সমন্বয় পরিষদ আয়োজিত ওই উৎসবে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। গতকাল বিকেল সাড়ে চারটায় উৎসবের উদ্বোধন করেন বরেণ্য সংগীতশিল্পী অজিত রায়। বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। সারা দেশের চারটি অঞ্চলে এ ধরনের গণসংগীত হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।