কুমিল্লায় গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অশুরিয়ামুড়া থেকে গতকাল সোমবার গৃহবধূ লুৎফুন্নাহার মজুমদার লুতুর (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ এক নারীকে গ্রেপ্তার করেছে।পারিবারিক সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যার পর থেকে রাজারখলা গ্রামের আলী হোসেন মজুমদারের (৬০) স্ত্রী লুৎফুন্নাহার নিখোঁজ ছিলেন। গতকাল সকালে লালমাই পাহাড়ি এলাকার অশুরিয়ামুড়ায় তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় গতকাল নিহতের ছেলে নাজমুল হাসান সদর দক্ষিণ থানায় একটি মামলা করেছেন।