কুমিল্লায় গ্যাস বিস্ফোরণে আহত একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা শহরের তালপুকুরপাড় এলাকায় গত বৃহস্পতিবার রাতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় আহত অপু দেব (৪৫) মারা গেছেন। গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে তালপুকুরপাড় এলাকায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়। বিস্ফোরণের ঘটনায় দুটি তদন্ত কমিটি করা হয়েছে।এদিকে গতকাল একটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। কমিটির আহ্বায়ক কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈদ মাহবুব খানসহ কমিটির অন্য পাঁচ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।