কুমিল্লায় ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নেওয়ার অভিযোগে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. আবদুল মালেককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ইউনিয়ন কমপ্লেক্সের নিজ কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা ও কুমিল্লার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুদকের কুমিল্লার উপপরিচালক মো. মোরশেদ আলম বলেন, ‘ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।’