কুমিল্লায় চার দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিমানবন্দরে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী-২০১২। সকাল সোয়া ১০টায় প্রদর্শনীর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৩ পদাতিক ডিভিশন ও আঞ্চলিক কমান্ডার আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।ওই সময় কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আহমেদ বাবুলসহ সামরিক ও বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রদর্শনী প্রতিদিন সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।