কুমিল্লায় ছাত্রদলের সভায় হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী ছাত্রদলের কুমিল্লা জেলা শাখার প্রতিনিধি সভার আগে রোববার সংগঠনের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম খানসহ ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বেলা একটার দিকে কুমিল্লা টাউন হলে এলে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই সময় কুমিল্লা জেলা ছাত্রদলের উভয় পক্ষ ছেনি ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। পরে সংগঠনের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক উৎবাতুল বারী আবু এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার যথাক্রমে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক হতে চান। অন্যদিকে শহর ছাত্রদলের সভাপতি সাজ্জাদুল কবীর ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা যথাক্রমে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হতে চান। ছাত্রদল শহর শাখার সভাপতি সাজ্জাদুল কবীর হাতাহাতির ঘটনা প্রসঙ্গে বলেন, ‘এটা তেমন কিছু না।’বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের সভাপতিত্বে প্রতিনিধি সভা হয়। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী, সুলতান সালাউদ্দিন ও আমীরুল ইসলাম খান প্রমূখ। সভায় কাউন্সিলররা পাঁচজন নেতার নাম লেখেন, যাঁরা আহ্বায়ক কমিটিতে স্থান পাবেন। জানা গেছে, ঢাকায় গিয়ে ওই কমিটির নাম প্রকাশ করা হবে।২০০৩ সালের পর কুমিল্লা জেলা ছাত্রদলের কোনো সম্মেলন ও কমিটি হয়নি। এবারের কমিটিতে অছাত্র ও নানা অভিযোগে অভিযুক্ত ছাত্ররাই থাকছেন বলে জানা গেছে।