কুমিল্লায় ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরের কালিয়াজুরী শহীদ মিনার এলাকায় গত সোমবার রাতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে আবদুল মান্নান নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল মঙ্গলবার দুপুরে শাসনগাছা শহরতলি এলাকার মামুন মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও সাত-আটজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।এজাহার সূত্রে জানা গেছে, নিহত মান্নানের (৩৫) বাড়ি কালিয়াজুরী এলাকায়। সোমবার রাত সাড়ে নয়টার দিকে নিজ এলাকার একটি চায়ের দোকান থেকে মান্নানকে তাঁর চাচাতো ভাই সাকিব মিয়াসহ কয়েকজন ডেকে নিয়ে যান। পরে শহীদ মিনার এলাকায় মান্নানকে ছুরিকাঘাত করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।