কুমিল্লায় জাগ্রত মুসলিম জনতার পাঁচ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় প্রচারপত্র ও পোস্টারসহ জাগ্রত মুসলিম জনতার পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার শহরের নজরুল এভিনিউয়ের ট্রমা সেন্টার ও গোমতী হাসপাতালের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার ছোটঝিল গ্রামের আবদুর রহিম, দক্ষিণ শ্রীপুর গ্রামের মোহাম্মদ মামুন, দেবীদ্বার উপজেলার ধানী গ্রামের মোহাম্মদ কায়সার, আশুরা গ্রামের মোহাম্মদ শামীম এবং বুড়িচং উপজেলার পুণ্যমতী গ্রামের জসীম উদ্দিন।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, তাঁদের কাছ থেকে সংগঠনের শতাধিক পোস্টার উদ্ধার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।