কুমিল্লায় ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে ট্রাকের চাপায় নুরুজ্জামান নামের একজন শিক্ষক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে কুমিল্লা-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুজ্জামান হোমনা উপজেলার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, নুরুজ্জামান আজ সকালে হোমনা থেকে কুমিল্লা যাচ্ছিলেন। কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল থেকে বাসে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। চালক পলাতক।