কুমিল্লায় ট্রাকের সঙ্গে বেবিট্যাক্সির সংঘর্ষে পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় কুমিল্লা-চাঁদপুর সড়কে গতকাল বৃহস্পতিবার সকালে ট্রাক ও বেবিট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বেবিট্যাক্সির চালকসহ পাঁচজন নিহত হন।নিহতরা হলেন বেবিট্যাক্সির চালক সদর দক্ষিণ পৌরসভার কাজীপাড়া এলাকার আলমগীর হোসেন (২৮) ও ট্যাক্সির আরোহী একই এলাকার হোসনে আরা বেগম (৪৫), তাঁর নাতনি লিলি আক্তার (৮), পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার আমানিয়া হোটেলের মালিক পান্নু মিয়ার ছেলে সুমন পারভেজ (১০) ও একই হোটেলের বাবুর্চি মোস্তফা কামাল (৪০)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল পৌনে ১১টার দিকে পদুয়ার বাজার এলাকায় অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যালয়ের ভেতর থেকে ধানবীজ বোঝাই একটি ট্রাক লাকসামের রাস্তায় উঠছিল। এ সময় পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে একটি বেবিট্যাক্সি কুমিল্লা শহরের দিকে আসছিল। তখন ট্রাক ও বেবিট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।