কুমিল্লায় তিন বন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. আরিফুল হক (৩৫), বিট কর্মকর্তা খন্দকার ওয়াহিদুজ্জামান ও রেঞ্জ কর্মকর্তা সুধাংশু রঞ্জন দাসের বিরুদ্ধে (৫১) অবৈধভাবে গাছ কেটে অপসারণ ও আত্মসাতের অভিযোগে ৩৯ লাখ ৫৩ হাজার ৬৮৪ টাকার পৃথক দুটি দুর্নীতি মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লার সহকারী পরিচালক মো. ফজলুল হক গত মঙ্গলবার বুড়িচং থানায় মামলা দুটি করেন।এক নম্বর মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২০০৯ সালের ২৭ জানুয়ারি থেকে ওই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বুড়িচং উপজেলার কালীকৃষ্ণনগর সাববিটের বাগানের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের সময় আসামিরা ওই বাগানের ৪৭, ১০ ও ২৩৩ দাগের আকাশিয়াগাছ অবৈধভাবে কর্তন ও আত্মসাৎ করেন। যার বাজারমূল্য ২১ লাখ ৬৪ হাজার ৮৪১ টাকা।অন্যদিকে, দুই নম্বর মামলার এজাহারে উল্লেখ করা হয়, চলতি বছরের ৪ জানুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত বুড়িচং উপজেলার কালীকৃষ্ণনগর সাববিট দাগের ৬, ১৭, ৪৩, ৪৬ ও ২২১ নম্বর বাগানের আকাশিয়াগাছ অবৈধভাবে অপসারণ ও আত্মসাৎ করা হয়। যার বাজারমূল্য ১৭ লাখ ৮৮ হাজার ৮৪৩ টাকা।কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পেয়ে বিট কর্মকর্তা খন্দকার ওয়াহিদুজ্জামানকে চলতি বছরের মার্চ মাসে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এর সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতার সুযোগ নেই। দুদক আমার কাছ থেকে তথ্য নিয়েই ওই মামলা করেছে। সেখানে আমি কী করে আসামি হলাম, সেটাই বুঝতে পারছি না।’