প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্মিলিত সাংস্কৃতিক জোট কুমিল্লার দুটি পক্ষ পয়লা বৈশাখ উপলক্ষে আলাদা কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল মঙ্গলবার থেকেই উভয় পক্ষ তিন দিনের কর্মসূচি শুরু করেছে। এর মধ্যে নৃপেন্দ্র চক্রবর্তীর পক্ষ শহরের পৌর উদ্যানের জামতলায় এবং শহীদুল হকের পক্ষ শহরের কুমিল্লা মহিলা মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠান করছে।আজ বুধবার সকাল সাড়ে নয়টায় শহীদুল হক পক্ষের পয়লা বৈশাখের শোভাযাত্রা উদ্বোধন করবেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ বাহাউদ্দিন। অন্যদিকে নৃপেন্দ্র চক্রবর্তীর পক্ষের অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মো. মুজিবুল হকসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।