কুমিল্লায় দুই ব্যক্তি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
কুমিল্লা শহরের পুলিশ লাইন চেকপোস্টের সামনে থেকে গতকাল বুধবার বিকেলে দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের ভাষ্যমতে, এ সময় তাঁদের কাছ থেকে একটি এলজি ও চাপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আক্তারুজ্জামান (২৮) ও লাকসাম উপজেলার ভাটিয়া ভিটা গ্রামের কামরুল হাসান ওরফে সৈকত (২২)।কুমিল্লার কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ চৌধুরী প্রথম আলোকে জানান, গতকাল বিকেল সোয়া পাঁচটার দিকে সিএনজিচালিত অটোরিকশা করে পাঁচ ব্যক্তি পুলিশ লাইন চেকপোস্টের সামনে দিয়ে যাচ্ছিলেন। পুলিশ অটোরিকশাটিকে থামানোর সংকেত দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে অটোরিকশার দুই আরোহীকে আটক করতে সক্ষম হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে ওই অস্ত্র পাওয়া যায়। ওই সময় তিন আরোহী পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।