কুমিল্লায় দুটি বিদেশি রিভলবার ও পাঁচটি গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মান্দারি গ্রামের কবরস্থান থেকে দুটি বিদেশি রিভলবার ও পাঁচটি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার বেলা তিনটায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আখতারুজ্জামানের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। বিজিবির গোয়েন্দা কর্মকর্তা মেজর সাব্বির আহমেদ প্রথম আলোকে জানান, ভারতীয় সীমান্তবর্তী মান্দারি গ্রামের একটি কবরস্থানে গতকাল বেলা দুইটায় কালো ব্যাগে দুটি বিদেশি রিভলবার ও পাঁচটি গুলি পুঁতে রাখা হয়। অস্ত্র চোরাচালানিদের একটি দল ভারতের অভ্যন্তর থেকে ওই অস্ত্র বাংলাদেশে সরবরাহ করে। খবর পেয়ে বিজিবির সদস্যরা বেলা তিনটায় গিয়ে মালিকবিহীন অবস্থায় ওই অস্ত্র-শস্ত্র উদ্ধার করে।