কুমিল্লায় দুর্নীতি রোধে তিন মাসের কর্মপরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজ ও রাষ্ট্রের প্রায় সর্বস্তরেই দুর্নীতি প্রবেশ করেছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হলে কোনো অবস্থাতেই পিছপা হলে চলবে না।
গতকাল কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভায় বক্তারা এ কথা বলেন। নগরের পুলিশ সুপার কমপ্লেক্সের একটি রেস্তোরাঁয় এ সভা হয়। কুমিল্লা দুর্নীতি দমন কমিশন ও বেসরকারি সংস্থা এইড কুমিল্লার সহযোগিতায় এ সভার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।