কুমিল্লায় নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কুমিল্লায় নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য ও সংস্কৃতিবিষয়কমন্ত্রী আবুল কালাম আজাদ। গত শনিবার দুপুর ১২টায় কুমিল্লা শহরের ধর্মসাগরের উত্তর পাড়ে ওই কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. মুজিবুল হক, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, কবির নাতনি খিলখিল কাজী, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার ও কুমিল্লা জেলা প্রশাসক জামাল হোসাইন।অনুষ্ঠানে নজরুলসংগীত পরিবেশন করেন শিল্পী লীনা তাপসী খান এবং নজরুলের ‘অভিভাষণ’ কবিতা আবৃত্তি করেন আবৃত্তিকার মাহিদুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে কুমিল্লার সাংস্কৃতিক সংগঠন সংলাপের শিল্পীরা কবির ‘মানুষ’ কবিতা আবৃত্তি করেন। লালমনিরহাটে দুই বাংলার কবি ও সাহিত্যিকদের মিলনমেলালালমনিরহাট প্রতিনিধি জানান, গত শুক্রবার লালমনিরহাটে স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও সাহিত্য সম্মেলন উপলক্ষে দুই বাংলার কবি ও সাহিত্যিকদের মিলনমেলা বসেছিল। এতে স্থানীয় দুই নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও ১৮ জনকে সাহিত্য ও সংস্কৃতিচর্চায় বিশেষ অবদান রাখায় সম্মাননা দেওয়া হয়েছে। লালমনিরহাট জেলার যে দুজন নারী মুক্তিযোদ্ধাকে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় সংবর্ধনা দেওয়া হয়েছে, তাঁরা হলেন বদরুন নাহার ও আলম আরা ইকবাল বানু। লালমনিরহাটে স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও সাহিত্য সম্মেলনের উদ্বোধন করেন উত্তরবঙ্গের প্রবীণ কবি সরোজ দেব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা কেন্দ্রীয় নন্দিনীর সহসভাপতি অধ্যাপক অনামিকা হক।