কুমিল্লায় নজরুলের স্মৃতিফলকগুলো অযত্নে পড়ে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কুমিল্লার স্মৃতিফলকগুলো অযত্ন ও অবেহলায় পড়ে আছে। ২৮ বছর আগে খোদাই করা স্মৃতিফলকগুলোর লেখা মুছে যাচ্ছে। কোথাও কোথাও স্মৃতিফলকের গা ঘেঁষে ডাস্টবিন তৈরি করা হয়েছে।এ অবস্থার মধ্য দিয়ে আজ শনিবার কুমিল্লায় কবির ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে নজরুল পরিষদ কুমিল্লায় সকাল সাড়ে ১০টায় কবির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবে। তবে মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কোনো কর্মসূচি নেই।নজরুল গবেষক ও বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী হোসেন চৌধুরী বলেন, ‘নজরুলের স্মৃতিচিহ্নগুলো অবহেলিত অবস্থায় পড়ে আছে। কুমিল্লায় নজরুলের যত কর্ম রয়েছে, বাংলাদেশের কোথাও এত কর্ম নেই। কবি পাঁচ দফায় ১১ মাস কুমিল্লায় ছিলেন।