কুমিল্লায় নতুন গ্রন্থাগার চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে ১ হাজার ১০০ বই নিয়ে যাত্রা শুরু হলো বেগম রওশন আরা স্মৃতি গ্রন্থাগারের। গতকাল সোমবার বিকেলে কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল গ্রন্থাগারের উদ্বোধন করেন। শীতাতপনিয়ন্ত্রিত ওই গ্রন্থাগারে মুক্তিযুদ্ধের উপন্যাস, কিশোর সাহিত্য, সায়েন্স ফিকশন ও ইতিহাস-ঐতিহ্যের বই রয়েছে।