কুমিল্লায় নতুন গ্রন্থাগার চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে ১ হাজার ১০০ বই নিয়ে যাত্রা শুরু হলো বেগম রওশন আরা স্মৃতি গ্রন্থাগারের। গতকাল সোমবার বিকেলে কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল গ্রন্থাগারের উদ্বোধন করেন।
শীতাতপনিয়ন্ত্রিত ওই গ্রন্থাগারে মুক্তিযুদ্ধের উপন্যাস, কিশোর সাহিত্য, সায়েন্স ফিকশন ও ইতিহাস-ঐতিহ্যের বই রয়েছে।
বেলা তিনটায় উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ কে এম মামুনুর রশীদ, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আজিজুর রহমান ও কলেজের অধ্যক্ষ নার্গিস সুলতানা।