কুমিল্লায় পরীক্ষার্থী বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে আট হাজার ৩১২ জন। এ বোর্ডে এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬২ হাজার ৮৩৭ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১০ হাজার ২৭১ জন, মানবিকে ২১ হাজার ৪০৮ জন ও ব্যবসায়শিক্ষা শাখায় ৩১ হাজার ১৫৮ জন। ২০১০ সালে এ বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৪ হাজার ৫২৫ জন এবং ২০০৯ সালে ৪১ হাজার ৬৬৯ জন। আগামী ৫ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।