কুমিল্লায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নের জন্য কুমিল্লার দক্ষিণ অংশে গতকাল মঙ্গলবার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। কুমিল্লার নির্বাহী হাকিম জাকির হোসেন এবং আজিজুর রহমানের নেতৃত্বে গতকালই পুলিশের সদস্যরা পাঁচ শতাধিক অস্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন।সড়ক ও জনপথ (সওজ) সূত্র জানায়, সকাল থেকে কুমিল্লা দক্ষিণ অংশে আদর্শ সদর উপজেলার আলেখারচর, সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড, সুয়াগাজী বাজার ও চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের এক কর্মকর্তা জানান, সরকারের শীর্ষ মহল বেঁধে দেওয়া সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করতে চায়। সে অনুযায়ী তাঁরা কাজ করছেন।কুমিল্লার নির্বাহী হাকিম আজিজুর রহমান বলেছেন, রাস্তার দুই পাশে থাকা অস্থায়ী স্থাপনা, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী আজ বুধবার আবার অভিযান চালানোর কথা।