কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ থেকে ২০ জন। আজ শনিবার সকালের দিকে দুর্ঘটনা দুটি ঘটে।
কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের পাশে বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় সিলেট থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় বাবা ও ছেলে নিহত হয়। সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলো বুড়িচং উপজেলার রামপুর গ্রামের আজহারুল ইসলাম (৪২) ও তার ছেলে নুর মোর্শেদ (৯)।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম বড়ুয়া বলেন, দ্রুতগতিতে চলা ওই বাসটি সড়কের পাশে দাঁড়ানো বাবা ও ছেলেকে চাপা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। পুলিশ গিয়ে বাসটিকে আটক করে। তবে চালক পালিয়ে যায়।
এর আগে সকাল পৌনে সাতটার দিকে কুমিল্লা জেলার চান্দিনা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মহাসড়কের পাশে পড়ে যায়। এ সময় অজ্ঞাতনামা এক মহিলা ভিক্ষুক মারা যান। আহত হয়েছেন বাসের কমপক্ষে ১৫ থেকে ২০ জন যাত্রী।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বিষয়টি নিশ্চিত করেছেন।