কুমিল্লায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় ১০ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। পেয়ারা দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে এক আত্মীয় শিশুটিকে ধর্ষণ করে। মেয়েটি এখন কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎ সাধীন।গত শুক্রবার স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের ১ নম্বর শয্যায় গিয়ে কথা হয় শিশুটির সঙ্গে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে সে বলে, ‘বাবুল কাকা (ধর্ষক) আমারে গয়ম (পেয়ারা) দিব কইয়া তাগো ঘরে ডাকি নেয়। এরপর হে আমার মুখ চাপি ধইরা...।’ শয্যার পাশে বসেছিলেন শিশুটির এক আত্মীয়। তিনি জানান, তাদের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার এক গ্রামে। তাদের গোটা পরিবারই প্রতিবন্ধী। স্বাস্থ্য কমপ্লেক্স ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২৫ জুলাই বিকেলে স্কুল ছুটি শেষে শিশুটি বাড়ি এসে ভাত খাচ্ছিল। এ সময় তার এক কাকা (বাবার চাচাতো ভাই) বাবুল মিয়া (৩৭) পেয়ারা দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে ঘরে নিয়ে যান। একপর্যায়ে বাবুল শিশুটির মুখ চেপে ধরে জোর করে ধর্ষণ করেন। রক্তাক্ত অবস্থায় শিশুটি ওই ঘর থেকে বেরিয়ে বাড়ির লোকজনকে ঘটনাটি জানায়। রাতে প্রচণ্ড ব্যথায় সে ছটফট করতে থাকলে পরদিন তাকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎ সক নাসরিন মরিয়ম প্রথম আলোকে বলেন, শিশুটি বুদ্ধিপ্রতিবন্ধী। সে ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি সম্পূর্ণ সুস্থ হতে আরও সময় লাগবে। কুমিল্লার সদর দক্ষিণ থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, ঘটনার পরদিন শিশুটির বাবা থানায় মামলা করেছেন। ২৬ জুলাই বাবুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাবুল আদালতে দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দিতে ধর্ষণের কথা শিকার করেছেন।