কুমিল্লায় ফেন্সিডিলসহ এসআই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আদর্শ সদর উপজেলার টিক্কারচর এলাকা থেকে গতকাল সোমবার ভোরে একটি প্রাইভেট কার থেকে ১৯০ বোতল ফেন্সিডিলসহ পুলিশের উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম ও প্রাইভেট কার চালক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সফিকুল ইসলাম ঢাকার কলাবাগান থানায় কর্মরত।