ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী-চাঁদপুর রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের বিজয়পুর রেলক্রসিংয়ের কাছে সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের মালবাহী বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে দুপুর দেড়টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ট্রেন চলাচল আবার শুরু হয়।
লাকসাম রেলওয়ে জংশনের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ জানান, ঘটনাস্থল থেকে ট্রেনটি সরিয়ে নেওয়া হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক।