কুমিল্লায় বাস উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় বাস উল্টে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে তিনে পৌঁছেছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আজ বুধবার সকাল সোয়া সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমানের ভাষ্য, আলেখারচর এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী হানিফ পরিবহনের একটি বাস উল্টে রাস্তার পাশে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুজন নিহত হন। তাঁদের লাশ দুটি ময়নামতি হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরে একজন মারা যান।