কুমিল্লায় বাসচাপায় কলেজছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার টোলপ্লাজা এলাকায় গতকাল বুধবার বাসচাপায় শাকিলা আক্তার (২০) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন৷ তিনি সোনারগাঁ কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী৷ হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় ঢাকাগামী একটি বাসের চাপায় শাকিলা আক্তার গুরুতর আহত হন৷ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়৷