কুমিল্লায় বিএনপি নেতার নেতৃত্বে রোডমার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-৯ (সদর দক্ষিণ উপজেলা) নির্বাচনী এলাকা বহাল রাখাসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে এই আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে গতকাল বুধবার রোডমার্চ হয়েছে।কুমিল্লা টাউন হল মাঠ থেকে সকাল সাড়ে ১০টায় এই রোডমার্চ শুরু হয়। রোডমার্চের গাড়িবহর সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ্যা ছয়টায় কুমিল্লা টাউন হল মাঠে এসে শেষ হয়। পরে টাউন হল মাঠে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও আদর্শ সদর সংহতি ঐক্য পরিষদের ব্যানারে সমাবেশ হয়। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পল্লি উন্নয়ন সম্পাদক মনিরুল হক চৌধুরী বলেন, ‘নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা-৯ নির্বাচনী এলাকাকে তিনটি সংসদীয় আসনের সঙ্গে যুক্ত করা হয়। এতে করে ওই এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে।