কুমিল্লায় বিজয় উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লায় শুরু হয়েছে আট দিনব্যাপী বিজয় উৎসব-২০১০। গতকাল বুধবার এ কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন। এদিকে কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে গতকাল পাঁচজন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে ইস্টার্ন মেডিকেল কলেজ। বিকেল তিনটায় কলেজ মিলনায়তনে পরিচালনা পর্ষদের সভাপতি শাহ্ মো. সেলিমের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক তুলে দেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ।