কুমিল্লায় বীরের কণ্ঠে বীরগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জিলা স্কুলের উদ্যোগে গতকাল বীরের কণ্ঠে বীরগাথা শীর্ষক এক মুক্তিযুদ্ধবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় বিদ্যালয়ের শহীদ আবু জাহিদ মিলনায়তনে এ আলোচনায় স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন বাবুল এবং বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন, জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদ ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক মোতাহার হোসেন মাহবুব।
বক্তারা কুমিল্লা শহরে একাত্তরের গেরিলা তত্পরতা ও জিলা স্কুলের ছাত্রদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।