কুমিল্লায় ব্যবসায়ী নেতা গ্রেপ্তার, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলা দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা সরকারি কলেজের সাবেক সহসভাপতি আতিক উল্লাহ খোকনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার গভীর রাতে কুমিল্লা নগরের কান্দিরপাড় পিপাসা মিষ্টি দোকানের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাবের দাবি, মাইক্রোবাস তল্লাশি করে আট বোতল মাদকজাতীয় সিরাপ উদ্ধার রা হয়েছে।এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনার প্রতিবাদে কুমিল্লা জেলা দোকান মালিক সমিতি গতকাল বিকেলে নগরের মনোহরপুর ফাইন্ড টাওয়ার এলাকায় বিক্ষোভ সমাবেশ করে।