কুমিল্লায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা শহরের দ্বিতীয় মুরাদপুর এলাকায় নসু মিয়া (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। ভাতিজা রাসেল মিয়ার (২৮) ছুরিকাঘাতে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে এলাকার অহিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নসু মিয়াকে ছুরিকাঘাত করা হয়।পুলিশ জানায়, সোমবার রাত আটটার দিকে নসু মিয়ার ভায়রা তুহিন মিয়া ও ভাতিজা রাসেল মিয়ার মধ্যে আর্থিক লেনদেন নিয়ে ঝগড়া চলছিল। ওই ঝগড়া থামাতে যান নসু মিয়া। একপর্যায়ে তাঁর পেটে ছুরিকাঘাত করেন রাসেল। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।