কুমিল্লায় ভারতীয় শাড়ি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই থেকে গতকাল রোববার পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাক থেকে এক হাজার ৪৪৩ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে বিজিবির বৌয়ারাবাজার তল্লাশি চৌকির সুবেদার মো. আবদুল মঈদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল অভিযান চালিয়ে ওই ভারতীয় শাড়িগুলো উদ্ধার করে।