কুমিল্লায় ভোট গণনাকালে সংঘর্ষ, শিশু গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার মুরাদ নগর উপজেলার দারোয়া দীনেশ চন্দ্র উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে আজ বিকেল সাড়ে চারটার দিকে ভোট গণনার সময় আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।
গুলিবিদ্ধ ওই শিশুর নাম আনিসুর রহমান (১২)। তার বাবার নাম বাবুল মিয়া।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. ফজলুর রহমান প্রথম আলোকে জানান, বিকেল চারটার দিকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সৈয়দ আবদুল কাইয়ুম ও বিএনপি-সমর্থিত প্রার্থী গোলাম কিবরিয়া সরকারের সমর্থকদের মধ্যে ভোট গণনাকালে সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে ওই শিশু গুলিবিদ্ধ হয়।
মুরাদ নগর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।