কুমিল্লায় মহানগর প্রভাতী ট্রেনের ইঞ্জিন বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেনের ইঞ্জিন গতকাল সোমবার সকাল ১০টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার আলী শহর রেলস্টেশনের অদূরে বিকল হয়ে যায়। ওই সময় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে লাকসাম ও লালমাই রেলস্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে ইঞ্জিন সচল করে। বেলা একটায় ওই ট্রেন ঢাকার উদ্দেশে আলী শহর ছেড়ে রওনা হয়। ওই সময় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। কোনো কোনো যাত্রী ট্রেন থেকে নেমে ফসলি জমি পার হয়ে সড়কপথে কুমিল্লার উদ্দেশে যান। ট্রেনটি সকাল সাতটা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।প্রভাতী ট্রেনের সহকারী চালক কামরুজ্জামান বলেন, ‘ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে চাকার সঙ্গে জ্যাম খাওয়ায় সমস্যা হয়েছে। তিন ঘণ্টা পর ট্রেনটি সচল হয়।’