কুমিল্লায় মা-মেয়ে হত্যা মামলায় আসামির মত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত কুমিল্লার মোহাম্মদ ইয়াসীনের মেয়ে সুফিয়া খাতুন (৩৯) ও তাঁর মেয়ে রুবাইদা আহমেদ রুবা (১৯) হত্যা মামলার একমাত্র আসামি আবদুর রহিমকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের দ্রুত বিচার আদালতের বিচারক শফিকুল করিম এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত আবদুর রহিম হাইকোর্ট থেকে জামিন নিয়ে বর্তমানে পলাতক।রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী সুফিয়া খাতুনের স্বামী মোস্তাক আহমেদ বলেন, এখন আসামিকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করতে হবে।২০০৮ সালের ২০ জুন কুমিল্লা শহরতলির বলরামপুর এলাকায় নিহত ব্যক্তিদের বাসায় ওই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ বাসার ফটকের তালা খুলে ঘরের মেঝে থেকে সুফিয়ার রক্তমাখা লাশ এবং পানির ট্যাংকি থেকে রুবার মৃতদেহ উদ্ধার করে।এ ঘটনার পর দিন মোস্তাক আহমেদ বাদী হয়ে সুফিয়া খাতুনের বোনের মেয়েজামাই আবদুর রহিমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার মাসখানেক পর গ্রেপ্তার হন আবদুর রহিম। এরপর ১৬৪ ধারায় জবানবন্দিতে তিনি হত্যার দায় স্বীকার করেন। ২০০৯ সালের নভেম্বরে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। কিন্তু এরপর থেকে তিনি পলাতক।