কুমিল্লায় মাদক বিরোধী শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাদককে না বলো’ স্লোগান নিয়ে কুমিল্লা জেলা স্কুলের ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীরা শুক্রবার কুমিল্লা শহরে মাদকবিরোধী শোভাযাত্রা করেছে। বেলা ১১টায় জেলা স্কুলমাঠ থেকে শুরু হয়ে এ শোভাযাত্রা শহরের বিভিন্ন এলাকা ঘুরে আবার জেলা স্কুলমাঠে এসে শেষ হয়।শোভাযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লার জেলা প্রশাসক মো. জামাল হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা জেলা স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র ভৌমিক। পরে জেলা স্কুলমাঠে শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।১৯৯৭ ব্যাচের শিক্ষার্থী ভাস্কর মজুমদার, মাহবুবুর রহমান, প্রবাল রাহা ও সুভাষ দাস বলেন, ‘কুমিল্লায় মাদকের বিস্তৃতি ভয়াবহ। মাদকের অভিশাপ থেকে মুক্তির উদ্দেশে কুমিল্লাবাসীকে সচেতন করে তুলতে আমাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।’