কুমিল্লায় মাদকদ্রব্য ধ্বংস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লায় প্রায় ৩৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় কোটবাড়ীর বিজিবি প্রশিক্ষণ ছাউনি এলাকায় ওই মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকদ্রব্য ২০১০ সালের ৩ আগস্ট থেকে চলতি বছরের ১৩ এপ্রিল পর্যন্ত কুমিল্লার বিভিন্ন স্থান থেকে বিজিবির সদস্যরা উদ্ধার করেন।