কুমিল্লায় যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লায় সনি পাওয়ার ব্যাংক টিভির রোড শো শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় কুমিল্লা টাউন হলের মুক্তিযুদ্ধ কর্নারে ওই শো অনুষ্ঠিত হয়। এতে র্যাং গস ইলেকট্রনিক্স লিমিটেডের নতুন পণ্য সনি পাওয়ার ব্যাংক এলইডি টিভির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মোহাম্মদ জানে আলম, জাতীয় বিক্রয় ব্যবস্থাপক সারওয়ার জাহান চৌধুরী ও কুমিল্লা আঞ্চলিক বিক্রয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ ইবনে করিম উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন করফুলেন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ লায়লা আর্জুমান্দ বানু। আয়োজকেরা জানান, সনির সর্বশেষ সংযোজন পাওয়ার ব্যাংক টিভি। বিদ্যুৎবিহীন অবস্থায়ও আট ঘণ্টা পাওয়ার ব্যাংকের মাধ্যমে চলবে এই টেলিভিশন।
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা