কুমিল্লায় যুবদল নেতা খুনের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগর যুবদলের ২ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক এস এম তৌফিক ইসলাম ওরফে সোহেল (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি ও যুবদলের দুই নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহত ব্যক্তির স্ত্রী বদরুন নাহার গত রোববার গভীর রাতে এ মামলা করেন।মামলার আসামিরা হলেন: দুই সহোদর কুমিল্লা নগর যুবদলের সদস্য আহসান হাবিব ওরফে মিঠু এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তফা জামান।এজাহারে বদরুন নাহার উল্লেখ করেন, রোববার বিকেলে রেইসকোর্সের লাইট অব বেঙ্গল হোটেলে ১৮ দলীয় জোটের সভা চলাকালে তাঁর স্বামী এস এম তৌফিক ইসলামের সঙ্গে প্রথমে বাগিবতণ্ডা ও পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন যুবদলের নেতা আহসান হাবিব। সভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আহসান হাবিব হোটেলের নিচে একটি চা-দোকানের সামনে আরও কয়েকজন অজ্ঞাতনামা সঙ্গী নিয়ে নিজেই তাঁর স্বামীর বুকে ছুরি মারেন। ওই ঘটনার সময় ১০০ গজ দূরে মামলার ২ নম্বর আসামি জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তফা জামান উপস্থিত ছিলেন।