কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি বিশেষ দল অভিযান চালিয়ে ৮৭৪ বোতল ফেনসিডিল ও ৩১ কেজি গাঁজা উদ্ধার করেছে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বটগ্রাম ও ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর আশাবাড়ি গ্রামে গতকাল বুধবার পৃথক এ অভিযান চালানো হয়। র্যাব-১১ কুমিল্লার সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, গতকাল সকাল সাড়ে ১০টায় বটগ্রামের একটি পুকুরের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বেলা সাড়ে তিনটার দিকে উত্তর আশাবাড়ি গ্রামে চান মিয়া ফকিরের মাজারের পেছনের আনারস বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাব সূত্র জানায়, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় দুটি মামলা করা হয়েছে।