কুমিল্লায় র‌্যাবের হাতে দুই সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পাদুয়া বাজার বিশ্বরোড এলাকার তালিকাভুক্ত চাঁদাবাজ আহমদ হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছেন র‌্যাব সদস্যরা। গতকাল রোববার বিকেল পাঁচটায় নগরের চৌয়ারা এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিকে, একই দিন চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর এলাকা থেকে দুলাল নামের আরেক তালিকাভুক্ত সন্ত্রাসীকেও গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়। র‌্যাব-১১-এর অধিনায়ক মোস্তফা কামাল এ খবর জানিয়েছেন।