কুমিল্লায় শিক্ষার্থীদের সঙ্গে দুদক চেয়ারম্যানের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, দুর্নীতির কারণে আমাদের অর্থনৈতিক মুক্তি আসেনি। এর কারণে দারিদ্র্য বাড়ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে সৎ হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সচেতন করাতে হবে।গতকাল সোমবার দুপুরে কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুপুর ১২টায় কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তনে ওই মতবিনিময় সভা হয়। কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমীর আলী চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন একই কমিটির সাধারণ সম্পাদক শাহ মো. আলমগীর খান, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার আহ্বায়ক বদরুল হুদা জেনু, সুজনের জেলা সভাপতি মমিনুল হক চৌধুরী, নারীনেত্রী দিলনাশি মোহসেন, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক বেগম রাশেদা আকতার ও কুমিল্লা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আফছার উদ্দিন।